عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ

TANZIMUL HUFFAZ INTERNATIONAL MADRASAH

তানযীমুল হুফফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ

TANZIMUL HUFFAZ INTERNATIONAL MADRASAH

তানযীমুল হুফফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা

নোটিশ:

🏆 সারাদেশে একাধিকবার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি প্রাপ্ত, প্রথম স্থান অর্জনকারী, একটি আন্তর্জাতিক মানের হিফজ শিক্ষা প্রতিষ্ঠান || 📖 আজীবন ৩০ পারা কুরআন একসাথে শুদ্ধভাবে মুখস্থ হাফেজ তৈরি করা ও কুরআনের আলোকে জীবনের প্রতিটি ধাপকে আলোকিত করাই আমাদের লক্ষ্য ||

নোটিশঃ

📢 উত্তরা তাহফীজুল কুরআন মডেল মাদরাসায় ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে — সীমিত আসন, দ্রুত যোগাযোগ করুন || আগামী ১৫ মার্চ থেকে সাময়িক পরীক্ষা শুরু হবে — সকল ছাত্রকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে হবে || পবিত্র রমজান উপলক্ষে ১০ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত মাদরাসার কার্যক্রম বন্ধ থাকবে || বার্ষিক পরীক্ষার ফলাফল আগামী শুক্রবার বাদ জুমা প্রকাশ করা হবে, ইনশাআল্লাহ।

তানযীমুল হুফফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আপনাকে স্বাগতম

আলহামদুলিল্লাহ! পবিত্র মাহে রমাদানের বরকতময় সময়ে আমাদের নতুন শাখার কার্যক্রম শুরু হয়েছে। আমরা সকলের কাছে দোয়া কামনা করছি—আল্লাহ তায়ালা যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন এবং দ্বীনের খেদমতে একে কবুল করে নেন। পবিত্র কুরআন মানবজাতির জন্য হেদায়েত, আলো এবং মুক্তির দিশারি। সেই কুরআনের আলোকে জীবন গড়ে তোলা এবং শিক্ষার্থীদেরকে এমনভাবে গড়ে তোলা, যেন তারা আজীবন ৩০ পারা কুরআন সাবলীলভাবে শুনাতে পারে—এটাই আমাদের মূল লক্ষ্য।

ঢাকার যাত্রাবাড়ী শনির আখড়া এলাকায় অবস্থিত এই প্রতিষ্ঠানটির মনোরম ও আকর্ষণীয় পরিবেশ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপযোগী। ফুটওভার ব্রিজ সংলগ্ন সাউথইস্ট ব্যাংকের উপরের ভবনে একটি শাখা এবং জাপানি বাজার সংলগ্ন চৌধুরী কমিউনিটি সেন্টারের তৃতীয় তলায় আরেকটি শাখা পরিচালিত হচ্ছে। প্রতিটি শাখায় শিক্ষার্থীদের জন্য রয়েছে উন্নত আবাসন ব্যবস্থা, আরামদায়ক কক্ষ, এসি সুবিধা, তিন বেলা মানসম্মত খাবার এবং সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিরাপত্তা নিশ্চিত করা।

এই মাদ্রাসায় অভিজ্ঞ ও দক্ষ উস্তাদদের তত্ত্বাবধানে পাঠদান করা হয়। প্রতি ১০–১২ জন শিক্ষার্থীর জন্য একজন করে উস্তাদ নির্ধারিত থাকায় প্রতিটি ছাত্রের প্রতি আলাদা যত্ন নেওয়া সম্ভব হয়। তাজবিদ ভিত্তিক মাশ্কের মাধ্যমে শিক্ষার্থীদের তেলাওয়াতকে শুদ্ধ ও আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়। হিফজ শুনানি, সবকী বিভাগ, নাজেরা ও নূরানী বিভাগসহ বিভিন্ন ধাপে সুসংগঠিত শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। বিশেষভাবে খতমি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০ খতম কুরআন শুনানোর ব্যবস্থা রাখা হয়েছে, যা তাদেরকে আরও দক্ষ ও আত্মবিশ্বাসী করে তোলে।

জাতীয় ও আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের বিশেষভাবে প্রস্তুত করা হয় এবং ইতোমধ্যেই এই প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জন করে সুনাম বয়ে এনেছে। বিভিন্ন জাতীয় টেলিভিশন চ্যানেল যেমন আরটিভি, জিটিভি, চ্যানেল ২৪, নিউজ ২৪, এনটিভি, বাংলাভিশনসহ আরও অনেক মাধ্যমে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা সফলতার স্বাক্ষর রেখেছে এবং একাধিকবার পুরস্কৃত হয়েছে।

বাংলাদেশের খ্যাতিমান উস্তাজুল হুফফাজ ও শায়খুল কুররা হাফেজ ক্বারী আব্দুল হক সাহেব, হাফেজ মাওলানা ক্বারী সাইদুর রহমান সাহেব এবং মাশ্কের জগতের উজ্জ্বল নক্ষত্র ক্বারী আব্দুল কাদের সাহেবসহ দেশের সেরা শিক্ষকদের তত্ত্বাবধানে এখানে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সার্বক্ষণিক পরিচালক হাফেজ মাওলানা ক্বারী নাজমুল হুদা ফয়েজী (বিন ফখরুল ইসলাম) নিজে এই কার্যক্রম তদারকি করে থাকেন, যা প্রতিষ্ঠানের মান আরও সুদৃঢ় করেছে।

মাদ্রাসাটি বছরের প্রায় পুরো সময়ই খোলা থাকে, শুধুমাত্র দুই ঈদে স্বল্প সময়ের জন্য ছুটি দেওয়া হয়, যাতে শিক্ষার্থীরা নিয়মিত চর্চার মধ্যে থাকতে পারে। এখানে শিক্ষার্থীদেরকে শারীরিক শাস্তি ও মানসিক চাপমুক্ত পরিবেশে যত্নসহকারে শিক্ষা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হয়।

আপনি যদি চান আপনার সন্তান কুরআনের আলোয় আলোকিত হয়ে একজন আদর্শ, দক্ষ ও যোগ্য হাফেজ হিসেবে গড়ে উঠুক, তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন। ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানতে সরাসরি প্রিন্সিপালের সাথে যোগাযোগ করতে পারেন: 01918-068084, 01886865999।

🌙 আসুন, আমরা সবাই মিলে কুরআনের আলো ছড়িয়ে দেই—নিজে জানি, অন্যকে জানাই এবং আগামী প্রজন্মকে গড়ে তুলি কুরআনের পথে।

আমাদের মাদরাসা সম্পর্কে কিছু কথা

তানযীমুল হুফফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন! মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও রহমতে তানযীমুল হুফফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবারের বেফাক পরীক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই ফলাফল শুধু আমাদের প্রতিষ্ঠানের জন্য নয়, বরং সমগ্র এলাকাবাসীর জন্য গর্ব ও আনন্দের বিষয়। ✨ বিশেষ আনন্দের সাথে জানানো যাচ্ছে যে— ২০০ নম্বরের মধ্যে পূর্ণ ২০০ নম্বর পেয়ে আমাদের ২ জন কৃতী শিক্ষার্থী মেধা তালিকায় ১ম স্থান অর্জন করেছে। এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং বিরল সম্মানের অর্জন। ✨ মোট ৮ জন পরীক্ষার্থীর মধ্যে— ➡️ ৪ জন শিক্ষার্থী ‘মুমতাজ’ ফলাফল অর্জন করেছে। ➡️ এই ৪ জনের মধ্য থেকে ৩ জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান লাভ করেছে, যার মধ্যে: 🥇 ১ম স্থান – ২ জন 🥈 ২য় স্থান – ১ জন ✨ অবশিষ্ট ৪ জন শিক্ষার্থীর ফলাফলও অত্যন্ত প্রশংসনীয়— ➡️ ৩ জন ‘জায়্যিদ জিদ্দান’ ➡️ ১ জন ‘জায়্যিদ’ 📚 এই অভূতপূর্ব সাফল্যের পেছনে রয়েছে আমাদের সম্মানিত উস্তাদদের নিরলস পরিশ্রম, আন্তরিক দিকনির্দেশনা এবং শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায় ও একাগ্রতা। পাশাপাশি অভিভাবকদের অব্যাহত সহযোগিতা ও দোয়ার কথাও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। 🤲 আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের এই সফলতা দান করেছেন। আমরা দোয়া করি— আল্লাহ তাআলা আমাদের এই শিক্ষার্থীদেরকে দ্বীনের খেদমতে কবুল করুন, তাদের জ্ঞানকে বরকতময় করুন এবং ভবিষ্যতে আরও বড় বড়

বিস্তারিত...

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

১। পবিত্র কুরআন শিক্ষার ব্যাপক প্রসার ঘটানো

২। তাজবিদসহ শুদ্ধ তিলাওয়াত শিক্ষা নিশ্চিত করা

৩। জাতীয় ও আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার জন্য যোগ্য হাফেজ ও ক্বারী তৈরি করা

৪। একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের হিফজ শিক্ষা কার্যক্রম, যেখানে কুরআনের হাফেজ তৈরির পাশাপাশি চরিত্র, আদর্শ এবং নৈতিকতার শিক্ষা দেওয়া হয় সমান গুরুত্ব দিয়ে।

৫। সর্বোপরি, মহান রব্বুল আলামিন (আল্লাহ তায়ালা) প্রদত্ত ইলম অর্জনের মাধ্যমে তাঁর সন্তুষ্টি অর্জন করা এবং কুরআনের আলো সমাজে ছড়িয়ে দেওয়া।

Academic Info

Student Info

Teacher Info

নিউজ ও ব্লগ

বেফাক পরীক্ষায় ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল সাফল্য

তানযীমুল হুফফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন! মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও রহমতে তানযীমুল হুফফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবারের বেফাক

Read More »

তানযীমুল হুফফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি চলছে

ভর্তি চলছে… ভর্তি চলছে… ভর্তি চলছে! একটি আন্তর্জাতিক মানসম্পন্ন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত দেশসেরা হাফেজ গড়ার নির্ভরযোগ্য

Read More »

আলহামদুলিল্লাহ ২০০+ ছাত্রের জন্য পবিত্র ২৭ রমাদানে নতুন শাখার ভিডিও উন্মুক্ত করলাম

আলহামদুলিল্লাহ! মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে পবিত্র ২৭ রমাদানের এই বরকতময় রাতে ২০০+ ছাত্রের জন্য আমাদের নতুন শাখার ভিডিও উন্মুক্ত

Read More »

কুরআন তিলাওয়াত

গুরুত্বপূর্ণ লিংকসমূহ

একাডেমিক ক্যালেন্ডার

Loading...
SunMonTueWedThuFriSat

ভিডিও

শিক্ষা কার্যক্রম ও বিভাগসমূহ

আমাদের মাদ্রাসার বিভাগ সমূহ

হিফজ শুনানি বিভাগ

প্রতিযোগিতা বিভাগ

আমাদের শিক্ষার্থীদের সাফল্য

Scroll to Top